News & Events

Airmen Training Institute

৩৫ নং জেসিওস’ কোর্সের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

৩৫ নং জেসিওস’ কোর্সের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর ৩৫ নং জেসিওস’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিমান বাহিনীর জেসিওগণকে অপেক্ষাকৃত উচ্চস্তরের দায়িত্বভার সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালিত হয়। বিমান বাহিনীর বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীগণ উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৬৪ তম ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

৩৬৪ তম ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর ৩৬৪ তম ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ১৮ জুন ২০২৫, বুধবার বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট পদমর্যাদার বিমানসেনাদের পেশাগত কাজে আরো দক্ষ ও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাগণ এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

BASIC INSTRUCTORS’ COURSE-18 (SPL) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

BASIC INSTRUCTORS’ COURSE-18 (SPL) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

BASIC INSTRUCTORS’ COURSE-18 (SPL) কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ০৩ জুলাই ২৫ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনাদের বিভিন্ন পদবীর প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সকল প্রশিক্ষণার্থী সফলতার সহিত উত্তীর্ণ হোন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীগণকে অভিনন্দন জানান এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত জীবনে প্রয়োগের আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive